1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নকলায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল পুকুরে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে ফাতেমা আক্তার জুঁই নামে পাঁচ বছর বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বেপারী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জুঁই ওই এলাকার জুলহাস উদ্দিনের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, জুঁইয়ের মা রহিমা বেগম জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টে চাকরি করেন। বুধবার রাতে জুঁই তার বাবা জুলহাস উদ্দিনের সাথে ঘুমাতে যায়। এরপর রাত ৯টার দিকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও রাতে জুঁইকে পাওয়া যায়নি। পরে আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে জুঁইয়ের মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এতো রাতে ৫ বছরের শিশু ঘর থেকে নিখোঁজ হওয়া ও পুকুরে পড়ে মৃত্যুবরণ নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com