1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

মেহেরপুরে যুবদলের সভাপতিকে গলাকেটে হত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে (৪৫) গলাকাটা হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা নামকস্থান থেকে গাংনী থানা পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।

নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় তিন মাস আগে তিনি দুবাই থেকে বাড়ি ফিরেছেন।

গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, গতরাতে গাংনী বাজারে ছিল আলমগীর হোসেন। তারপর থেকে তিনি নিখোঁজ হন। আজ সকালে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয় ‍স্থানীয়রা। তবে, কী কারণে এ ঘটনা ঘটেছে কিছুই বলতে পারছি না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, রাতের কোনো এক সময়ে আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনও কারণ জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com