1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

বাগেরহাট : বাগেরহাট জেলা কারাগার থেকে ৬৪ জন ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। বুধবার (২ জানুয়ারি) দুপুরে তাদের ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময়, কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিতিত ছিলেন। পরে কোস্টগার্ডের সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় জেলেদের মোংলায় নিয়ে যান।

বাগেরহাট জেলা কারাগার সূত্রে জানা যায়, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে গত বছরের ১৮ অক্টোবর ৪৮ জন এবং ২২ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনী। আটকদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের ২২ ধারায় মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করে মোংলা থানা। পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদেরকে মুক্তির আদেশ দেন।

বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার বলেন, আদালতের জামিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ভারতীয় ৬৪ জন বন্দিকে সকলের উপস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড মোংলা জোনের এক কর্মকর্তা জানান, কারা কর্তৃপক্ষ ভারতীয় জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী নির্দেশনা পেলে তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com