1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

‘সৈয়দ আশরাফের ৩ জানাজা হবে শুনে বিরক্ত হন শেখ হাসিনা’

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
বাংলার কাগজ ডেস্ক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জানিয়েছেন, আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিনটি জানাজা অনুষ্ঠিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত ‘হাটে হাঁড়ি ভাঙা’ শীর্ষক প্রথম পর্বের পোস্টে এ কথা জানান সোহেল তাজ।

 সোহেল তাজ বলেন, ‘সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ও এত বড় কী হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে? প্রতিউত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, ‘নেতাকর্মীরা উনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না।’
সোহেল তাজ আরো বলেন, ‘আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়- তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন; কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে ওপর থেকে।’ পোস্টের শেষে সোহেল তাজ লিখেছেন, ‘নীতি-আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদের চিনি।’

তিনি আরো লিখেন, ‘আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড-নষ্ট-পচা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা-খুনি, হত্যা-গুম-নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব- অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি-আত্মসমালোচনা করে অনুশোচনা করার।’

উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী ছিল শুক্রবার (৩ জানুয়ারি)। ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে মারা যান তিনি। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com