1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নিরাপদ সড়কের দাবীতে নকলায় রাস্তায় নামলো শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

নকলা (শেরপুর) : শেরপুরের নকলার পাইস্কা বাইপাস মোড়ে পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। আজ সোমবার (৬ জানুয়ারী) দুপুরে উপজেলা ছাত্র সমাজের আয়োজনে শহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন, শোভাযাত্রা ও সড়ক অবরোধ করেন তারা। ফলে গুরুত্বপূর্ণ ওই মোড়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় ঘন্টাখানেক পর শিক্ষার্থীরা নকলা থানার সামনে থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নকলা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এসএম মাসুম, রাইয়্যান আল মাহদি অনন্ত, শিক্ষার্থী লিমন আহমেদ, মুকিত, সুমাইয়্যা, স্বপ্না, মেহেদি হাসানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং গুরুত্বপুর্ণ পয়েন্টে জেব্রা ক্রসিং ও স্পীড বেকার নির্মাণসহ ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দেন। এসময় উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে এসব করার প্রতিশ্রুতিও দিলে শিক্ষার্থীরা কর্মসূচী প্রত্যাহার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com