1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। আজ (রোববার ২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ৩ নারী ও এক শিক্ষার্থী রয়েছে।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম ৫ জন নিহতের বিষয় নিশ্চিত করেছেন। তবে অন্যান্য সূত্র বলছে ৬ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com