1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ঝিনাইগাতীতে ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ৩০০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন (২২) নামে এক মাদক পাচারকারী যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলা সদরের রামেরকুড়া মহল্লার আব্দুল ওয়াহেদের ছেলে।

সোমবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলা সদর বাজারের সিয়াম বাস কাউন্টারে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই চোরাকারবারিকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে পুলিশের একটি অভিযানিক দল সিয়াম বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ফেনসিডিল ফেলে রেখে অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়। তবে পুলিশের হাতে আটক হয় আনোয়ার হোসেন। আটককৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com