1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

ষড়যন্ত্র-চক্রান্তের কাছে আমরা মাথানত করব না: মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁও : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আমরা মাথানত করব না। শনিবার (৪ জানুয়ারি) ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চেয়ে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। অবশেষে জনগণের আন্দোলনের মুখে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন আমাদের সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হলো, জাতীয় ঐক্য।

শেখ হাসিনার আমলে সারাদেশে দুর্নীতি হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে যারা যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, তারা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ চেয়েছিলেন। তারা বৈষম্য বিশ্বাস করতেন না। কিন্তু শেখ হাসিনার আমলে সব জায়গায় বৈষম্যের সৃষ্টি হয়েছে। দুর্নীতি হয়েছে। তবে আজকে আমাদের সেই বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠান করতে হবে।

ছাত্রদলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সব সময় জ্ঞানভিত্তিক চর্চা করতে হবে। পড়াশোনার মধ্য দিয়ে নিজের ও দেশের কল্যাণ কীভাবে নিয়ে আসা যাবে, তার কাজ করে যেতে হবে।

সভায় জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com