1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমার নাগরিকের কাছে নকল এনআইডি, আটক ১১ কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার, হেল্পার গ্রেপ্তার মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা বললেন প্রধানমন্ত্রী নাগরপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস! তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার ১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত

মারা গেছেন বিএনপি নেতা সাবেক এমপি এস এ খালেক

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঢাকা-১১ (বর্তমান ১৪) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জানুয়ারি) বিকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তার পরিবার।

রোববার দুপুরে এস এ খালেককে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম।

এস এ খালেক দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসজনিত সমস্যাসহ নানান জটিল রোগে ভুগছিলেন। তার হার্টে ১৩টি রিং পরানো ছিল। এর আগে গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয় এস এ খালেককে। শনিবার রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়। এরপর রোববার বিকালে মারা যান তিনি।

এস এ খালেক রাজনীতির পাশাপাশি একজন বড়মাপের ব্যবসায়ীও ছিলেন। আবাসন খাত, পরিবহন সেক্টরসহ নানাখাতে তার বিপুল বিনিয়োগ রয়েছে। সমাজসেবামূলক কাজেও এস এ খালেকের পরিবারের নানা পদক্ষেপ রয়েছে।

বিএনপির রাজনীতিতে এস এ খালেকের পথচলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। দলে যোগ দেওয়ার পর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এরপর ৮৬ ও ৮৮ সালে পরপর দুবার সংসদ নির্বাচিত হন এস এ খালেক। পরে ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দেশের জাঁদরেল আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেনও এস এ খালেকের জনপ্রিয়তার কাছে বিপুল ভোটে পরাজিত হন।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, এসএ খালেক তার নির্বাচনী এলাকায় অন্যতম জনপ্রিয় নেতা ছিলেন। সংসদ সদস্য থাকাকালে তিনি বৃহত্তর মিরপুরে যথেষ্ঠ উন্নয়ন করেছেন। মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, গাবতলী বাসস্ট্যান্ড, বেড়িবাঁধসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এস এ খালেকের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com