1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শেরপুরে বাকপ্রতিবন্ধী যুবতীর গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

শেরপুর: শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া গ্রামের একটি ভুট্টা খেত থেকে সাদিয়া বেগম নামে এক বাকপ্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া বেগম সাহাব্দীচর গ্রামের জনৈক জামাদার মিয়ার মেয়ে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সদর উপজেলার সাহাব্দীরচর গ্রামের কমর আলীর ছেলে জামাদার মিয়ার সাথে তার ভাইসহ একই গোষ্ঠীর অন্যান্যের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। রোববার রাতের কোন এক সময় বাকপ্রতিবন্ধী সাদিয়া বেগমকে তাদের বসত বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কে বা কারা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তারই বাবা জামাদার মিয়ার খেতে ফেলে রাখে। সোমবার সকালে এলাকাবাসী সাদিয়ার লাশ দেখতে পেলে পরিবারের লোকজনকে খবর দেন। পরে শেরপুর সদর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে নিহত সাদিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে এসআই তারেক জানান, এ ঘটনায় পর থেকে তার মা ছাড়া বাবা ও পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com