1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নকলায় ৮ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বায়ু দূষণ বন্ধে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় ৮টি ইটভাটাকে মোট ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকায় মেসার্স এফআর ব্রিকস, পাইস্কা এলাকার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ি এলাকার সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশা এলাকার মেসার্স জননী ব্রিকস, বন্দডেকি এলাকার মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দার এলাকার মেসার্স তাহের ব্রিকস ও মেসার্স সেভেন স্টার ব্রিকস এবং রুনীগাও এলাকার মেসার্স চমক ব্রিকসকে সর্বমোট ৪৭ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বেশকিছু ভাটা স্কেভেটর দিয়ে গুড়িয়ে এবং কাঁচা ইট পানি ছিটিয়ে নষ্ট করে ফেলা হয়।

এসময় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীক, ফায়ার সার্ভিস স্টেশন শেরপুরের ওয়ার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিন, নকলা থানার এসআই সাদেকুর রহমান, এএসআই নূরল ইসলামসহ সেনা সদস্য এবং গণমাধ্যমর্কীরা উপস্থিত ছিলেন। প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com