1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

ঢাকা: রাজনৈতিক দলগুলো যদি বড় ধরনের সংস্কার না চায়, তবে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘‘রাজনৈতিক দল যদি মনে করে, অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত, তাহলে ভোটের জন্য সরকার আরো ৬ মাস সময় নেবে।’’

প্রেস সচিব আরো বলেন, ‘‘রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে গঠিত ছয়টি কমিশন তাদের প্রতিবেদন ১৫ জানুয়ারির মধ্যে জমা দেবে। এই প্রতিবেদন পর্যালোচনা করে এবং সবার সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’

এ ছাড়া সরকার মাইনাস টু ফর্মুলা নিয়েও চিন্তা করছে না বলেও জানান তিনি। এ সময় তিনি সব পক্ষের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com