1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নালিতাবাড়ীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : সুদে ঋণ দেওয়ার পর ওই টাকা আদায়কে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্রের হামলায় গুরুতর আহত দেলোয়ার হোসেন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত আটটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহরতলী গ্রাম দক্ষিণ কালিনগরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড় বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলেদের সাথে সুদে ঋণ গ্রহীতা রিকশা চালক তারা মিয়ার দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাত আটটার দিকে ব্রিজপাড়ে থাকা দেলোয়ারের ছেলের দোকানের সামনে তারা মিয়ার সাথে বিতের্ক জড়ায় তিন ভাই শেখ ফরিদ, আলম ও রবিউল। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে তারার মিয়ার মামাতো ভাই মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন ফেরাতে যান। এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে দেলোয়ারসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেলোয়ারসহ দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ নেওয়ার পথে দেলোয়ার মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, সুদের পাওনা টাকা নিয়ে দ্ব›েদ্ব প্রতিপক্ষের হাতে একজন মারা গেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com