1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শেরপুরে শিক্ষার্থী হত্যা মামলায় গাড়িচালক ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

শেরপুর : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ও গাড়িচাপায় আন্দোলনরত শিক্ষার্থী নিহতের মামলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এর গাড়িচালক হারুনুর রশিদ (৫১) ও হামলাকারী ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক (২৭) কে পৃথক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) পৃথক অভিযান চালিয়ে আশিককে বারঘরিয়া থেকে ও হারুনুর রশিদকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হারুনুর রশিদ ময়মনসিংহের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদিনের ছেলে এবং শেরপুর জেলা প্রশাসক অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়ির সাবেক চালক। অপরজন আশিকুর রহমান শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের জয়নাল আবদিন তোতার ছেলে এবং সাবেক হুইপ আতিউর রহমান আতিকের ভাতিজা।

মঙ্গলবার দুপুরে গাড়ি চালক হারুনকে আন্দোলনরত শিক্ষার্থী সৌরভ ও মাহাবুব হত্যা মামলায় এবং আশিককে আন্দোলনরত শিক্ষার্থী সবুজ, সৌরভ ও মাহাবুব হত্যা মামলাসহ মোট ৬ মামলায় রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মাহমুদ উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়িটি বেপরোয়া গতিতে এর চালক হারুন ছাত্র-জনতার উপর উঠিয়ে দেয়। এতে ওই গাড়ি চাপায় ঘটনাস্থলেই মাহাবুব ও সৌরভ এ দুই শিক্ষার্থী মারা যান। অন্যদিকে একই দিনে আন্দোলন চলাকালে গুলিতে মারা যান শিক্ষার্থী সবুজ।

জানা গেছে, গাড়ি চালক হারুন শেরপুরের এ নির্মম ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হয়ে সেখানে কর্মরত ছিলেন। শেরপুর থানা সদর থানা পুলিশ গাড়ি চালক হারুনকে সেখান থেকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com