1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই: পাশেই পড়েছিল ২৫ বোতল মদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: সড়কের পাশে দাঁড়িয়েছিল বালুভর্তি ট্রাক। ট্রাকে ধাক্কা লাগে মোটরসাইকেলের মারা যায় দুই আরোহী,আহত হন আরো একজন। কিন্তু সেখানে ঘটে ব্যতিক্রম ঘটনা নিহতদের সাথে পড়ে থাকা ব্যাগে দেখা যায় ভারতীয় চোরাই মদ।

আজ (৯ জানুয়ারি) বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এক যুবকের নাম আল-আকসা (৩৫)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার লিয়াকত আলীর ছেলে। নিহত অপর যুবকের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আহত যুবকের নাম ফাহাদ মাহমুদ ফারাবী (৩২)। তিনি ময়মনসিংহের সানকিপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।

স্থানীয়দের ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হালুয়াঘাট ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী অবস্থায় দাঁড়ানো ছিল। আজ ভোরে ঘন কুয়াশার মধ্যে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি তিন আরোহীসহ ট্রাকের পেছনে ধাক্কা দেয় এতে ছিটকে নিচে চলে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় দুইজনকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, নিহতদের ব্যাগে প্রায় ২৫ বোতল ভারতীয় চোরাই মদ ছিল। বোতলগুলো দুর্ঘটনায় ভেঙে গেলেও ১টি বোতল অক্ষত ছিল। তারা মাদক ব্যবসায় জড়িত থাকতে পারে। ভোরের আলো ফোটার আগেই মদের চালান নিয়ে ময়মনসিংহ শহরে যাওয়ার উদ্দেশেই দ্রুত মোটরসাইকেল চালাচ্ছিল।

হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অন্য এক নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com