1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

সুন্দরবনের শুঁটকি পল্লীতে জেলের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর শুঁটকি পল্লীতে প্রচন্ড শীতে হার্ট অ্যাটাক করে মোস্তফা শেখ (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে শরণখোলা রেঞ্জের শ্যালার চর শুঁটকি পল্লীতে এ ঘটনা ঘটে।

বনবিভাগ সূত্রে জানা যায়, বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে মোস্তফা শেখ শ্যালার চর শুঁটকি পল্লীর মহাজন লিটন মোল্লার ডিপোতে শুঁটকি প্রক্রিয়াকরণের কাজ করতেন। ৭ জানুয়ারী প্রচন্ড শীতে রাতে হঠাৎ হার্ড অ্যাটাক করেন মোস্তফা শেখ। এ সময় সঙ্গীয় জেলেরা তার কাছে ছুটে আসলে তিনি জানান তার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। তার কিছুক্ষণ পর তিনি মৃত্যু বরণ করেন।

এ ব্যপারে শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, ধারনা করা হচ্ছে হঠাৎ কয়েক দিন ধরে বেশি পরিমান শীত অনুভব করায় শীতের কারনে হার্ট অ্যাটাক করে মোস্তফা শেখ মারা যান। তার মরদেহ মঙ্গলবার সকালে ট্রলারযোগে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com