1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি চাপায় চালকের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে নিচে চাপা পড়ে শান্ত নামে পনেরো বছর বয়সী এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঝিনাইগাতী ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে এবং উল্টে যাওয়া ওই মাহিন্দ্রার চালক ছিল।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাকাকুঁড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি নিয়ে চালক শান্ত ঝিনাইগাতী সদরে আসছিল। এসময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়িটি চলন্ত অবস্থায় উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে গাড়ি চালক শান্ত ওই গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com