1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
বিনোদন ডেস্ক : প্রেম ও বিয়ে নিয়ে অনেক গল্প উঠেছে পর্দায়। কিন্তু এতটা পরস্পরবিরোধী প্রেমিক-প্রেমিকার মজার ও সাসপেন্সে ভরা চিত্রনাট্য খুব বেশি দেখা যায়নি। যেমনটা দেখা যাচ্ছে সদ্য মুক্তি পাওয়া জোভান-তটিনীর ‘বিয়ের গণ্ডগোল’ থেকে। জয়নাল আবেদিনের চিত্রনাট্য আর মাসরিকুল আলমের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে।

অনিকের মা মনিরা বেগম সাইকো টাইপের। কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে, যে সে বিয়ে করবে না। অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে।

কিন্তু তার বাবা প্রচণ্ড রাগী। তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারোর নেই। আর তন্দ্রা তো ভীতু অনেক। তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। এখানে অনিক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোভানকে। আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীকে।
নির্মাতা মাসরিকুল আলম জানান, ‘নাটকটির গল্প তো এখন সবারই জানা। তবে আমরা চেষ্টা করেছি প্রেম আর ঘর পালানোর গল্প নিয়ে একটা ভিন্নমাত্রার গল্প দেখাতে। দর্শকদের প্রশংসা আর ইউটিউব ভিউ দেখে মনে হচ্ছে, সেই চেষ্টায় আমরা কিছুটা সফল। বলা উচিত, অন্যদের পাশাপাশি নাটকটির দুই প্রাণ জোভান ও তটিনী নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।’

‘বিয়ের গণ্ডগোল’-এ অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com