1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৮ জন কারাগারে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

মেহেরপুর : মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে ৮ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের ৩ দিন করে কারাদণ্ড দেন।

মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন: শেরপুর জেলার একরামুল আলীর ছেলে রাকিবুল হাসান মজিদ, নাজিমুদ্দিনের ছেলে গোলজার হোসেন, নীলফামারী জেলার নুরুল হকের ছেলে আরিফুল ইসলাম, দিনাজপুর জেলার মোটা বাবুর ছেলে শ‍্যামল চন্দ্র, গিরিশ চন্দ্রের ছেলে খগেন চন্দ্র, রংপুরের মৃত আব্দুল মোল্লার ছেলে রকিবুল ইসলাম, গাইবান্ধার নুরুন্নবী মিয়ার ছেলে নূর মওলা, ঝিনাইদহের দিলিপ দেবনাথের ছেলে দেবনাথ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মিটার রিডার কাম মেসেঞ্জার পদে জনবল নিয়োগের জন্য মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি আজ লিখিত পরীক্ষার আয়োজন করে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮ জন‌কে প্রক্সি হিসাবে শনাক্ত করেন কর্তৃপক্ষ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের একটি দল ওই ৮ জনকে আটক করেন। দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করে ৩ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডিতদের মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

নিয়োগ পরীক্ষাটিতে ৭১টি পদের বিপরীতে ৪০২৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com