1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

সাগরে নিখোঁজ ৭ জেলে পরিবারকে সেলাইমেশিন ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বঙ্গোপসাগরে বন্যা বুলবুলে নিখোঁজ সাত জেলে পরিবারের মাঝে সেলাইমেশিন ও শীতবস্ত্র বিতরন করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে লালুয়া ইউপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পন্য-সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ^াস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারিকুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব’র সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল।
নিখোঁজ এসব জেলে পরিবারকে স্বাবলম্বি করতে সেলাইমেশিন এবং শীতের তীব্রতা থেকে বাঁচাতে গরম কাপড় বিতরণ করা হয়। এসময় নিখোঁজ জেলে পরিবারগুলো আর্থিক সহায়তার দাবী জানান।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মুনিবুর রহমান বলেন, নিখোঁজ জেলে পরিবারগুলোকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তাও প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য, ঘুর্ণিঝড় বুলবুল’র কবলে পড়ে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয় লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের সিরাজুল ,আলমাচ সরদার, আলমাচ হাওলাদার, সোহেল শরিফ, কাওসার খান, মুনসুর হাওলাদার, নয়া প্যাদা।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com