1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আসরে বরকে বিশেষভাবে দেয়া মিষ্টিতে কীটনাশক মেশানোর অভিযোগ উঠেছে। মিষ্টি মুখে দেয়ার সময় বিষের গন্ধ পেয়ে সন্দেহ হওয়ায় বিয়ে না করেই বরকে নিয়ে বাড়ি ফিরে গেছেন স্বজনরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তার (২০) একই গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বিকেল তিনটার দিকে কাজীসহ তাঁরা কনের বাড়িতে পৌঁছান। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা চলার পাশাপাশি বরযাত্রীরা খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, এগুলো শুধু বরই খাবেন, অন্য কেউ নয়।

বর তাওফিকুর রহমান মিষ্টি মুখে দেওয়ার সময় বিষের গন্ধ পান। পরে স্বজনরা মিষ্টিতে কীটনাশক থাকার সন্দেহ করেন। এ সময় ওই তরুণীর হাতে কীটনাশকের বোতলও দেখতে পান বলে দাবি করেন তাঁরা। পরে ওই তরুণীকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও তাঁকে চিনতে পারেননি বলে জানান।

বজলুর রহমানের দাবি, স্থানীয়দের ধারণা, বরকে পছন্দ না হওয়ায় কনে তাঁর বান্ধবীকে দিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর ভীতসন্ত্রস্ত বরকে নিয়ে স্বজনেরা মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে যান তাঁরা। এ ঘটনায় বিয়ে আপাতত স্থগিত রয়েছে। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল চারটার দিকে তাওফিকুর রহমান হাসপাতালে আসেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তাঁকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টি না খাওয়ায় শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেছেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর বরপক্ষ বিয়ে না করেই চলে যায়।আইন নির্দেশিকা দেখুন

বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বর পছন্দ না হওয়ায় কনে অন্য এক মেয়েকে দিয়ে মিষ্টিতে বিষ মেশানোর চেষ্টা করেছেন বলে তিনি শুনেছেন। তবে ঘটনার সত্যতা তিনি নিশ্চিত নন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com