
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নিতে পাঁচ শিক্ষার্থীর ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিএম সাবাব ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার ছালুয়াতলা দাখিল মাদ্রাসার ওই পাঁচ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. জাহিদ হাসানের তত্ত্বাবধানে এ সহায়তা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দারুল ইসলাম ট্রাস্টের সভাপতি মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, ছালুয়াতলা দাখিল মাদ্রাসার সুপার মো. মতিউর রহমান, সাংবাদিক আব্দুল মোমেন, স্বেচ্ছাসেবী মোহাম্মদ আলী, সাঈদুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষকরা।
আর্থিক সংকটের
কারণে যাতে কোনো শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তৈরিতে বিএম সাবাব ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।