1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বিধবা মা। পরে ভ্রাম্যমাণ আদালত ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামের মৃত কাজিমদ্দিনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এমনকি বাড়ির টাকা-পয়সা ও আসবাবপত্রও বিক্রি করে দিতেন। ছেলের এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর মা ওরফুলি বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হন।
পরে ইউএনওর পরামর্শ অনুযায়ী বুধবার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন মা। পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com