1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ওষুধ, মোবাইফোন-ইন্টারনেট, রেস্তোরা ও ওয়ার্কসপ খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
অর্থ ও বাণিজ্য ডেস্ক : কয়েকটি পণ্যের ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। বর্ধিত ভ্যাট প্রত্যাহর করা হয়েছে ওষুধ, মোবাইফোন-ইন্টারনেট, রেস্তোরা ও ওয়ার্কসপ খাতে। ভ্যাট বৃদ্ধির কারণে এসব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল। তবে ব্যাবসায়ীরা বলছেন, ভ্যাট প্রত্যাহারের কারণে বর্ধিত দাম কমে এসব পণ্য পূর্বের দামে ফিরবে। আজ বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে এই ভ্যাট প্রত্যাহারের কথা জানান এনবিআর।

এতে বলা হয়, গত ৯ জানুয়ারি সরকার ভ্যাট আইন সংশোধন করে কিছু পণ্যের ওপর ভ্যাট আরোপ করেছিল। পরে নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবিদের অনুরোধ ও বৃহত্তর জনস্বার্থে এই বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার ২.৪% বলবৎ রাখা হয়েছে।

থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভ স্টার হোটেল ব্যতীত অন্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ক্ষেত্রে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও প্রজ্ঞাপনে জানায় এনবিআর। এ ছাড়াও নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, ও নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক বিপণন এর ক্ষেত্রে সেবার ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com