1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

রড বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ট্রলি চালকের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় রড বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে নিয়াজ মোল্লা (২৮) নামে এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে রবিবার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন খুড়িয়াখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিক্যালে স্থানান্তর করা হয়। নিহত নিয়াজ মোল্লা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মনির মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুড়িয়াখালী বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী রহিম খানের গুদাম থেকে তিন টন রড বোঝাই করে ট্রলিটি রওনা হয়। বাজারের চৌরাস্তার মোড়ের উঁচু স্থানে অতিরিক্ত রডের ভারে ট্রলিটি আটকে গেলে নিয়াজ মোল্লা ধাক্কা দিয়ে ট্রলিটি ওঠানোর চেষ্টা করেন। এসময় ট্রলির নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।

নিহতের বাবা মনির মোল্লা জানান, এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় তার কোনো অভিযোগ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com