1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

দিল্লিতে বৈঠকে বসবেন বিজিবি ও বিসিএফ প্রধান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
বাংলার কাগজ ডেস্ক : ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা নয়াদিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছেন। শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো দুই সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে এ বৈঠক হতে যাচ্ছে।

জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে আলোচনার জন্য ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন।

বিজিবি প্রধানের সফরের আগে আগামী ১০-১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫-এ অংশ নিতে ভারত সফর করবেন বলেও আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসএফ ও বিজিবি প্রধানদের আসন্ন বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে সীমান্তে সিঙ্গেল রো ফেন্স (এসআরএফ) বাস্তবায়ন। ভারত সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকায় যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com