1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন : ইসি মাছউদ

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
বরিশাল: জাতির সামনে সবথেকে বড় ফোকাস সংসদ নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষে, নয়তো ২০২৬ সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন। আমরা মূলত এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আজ বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরের কাশিপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নির্বাচন কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে কর্তন করা হবে। আর ভুয়া ভোটারদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গাসহ ভিন দেশি নাগরিক যাতে ভোটার না হতে পারে তার ব্যবস্থা নেয়া হবে। আর তালিকায় ভুয়া ভোটার কেউ থেকে থাকলে যাচাই করে সেটি সরাসরি বাদ দেয়া হবে।

এ লক্ষ্যে গত সোমবার থেকে তথ্য সংগ্রহকারীরা সারাদেশে ছড়িয়ে পড়েছেন এবং তারা বাড়িতে বাড়িতে যাবেন। এ কার্যক্রম ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে। আর এ কাজটি প্রচারের জন্য সাংবাদিকদের সহযোগিতার সাথে সাথে; দেশবাসীকে তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সেইসাথে পরবর্তী ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিন।’

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, বরিশাল ও বরিশাল জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com