1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শরণখোলায় আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপি ও অংগসংগঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্স জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয় এ দোয়া ও সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক তালুকদার এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাজমুল আহসান শিমুল গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ডাঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোল্ল্যা ইসাহাক আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফারুখ আহম্মেদ বিএসসি, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম শামীম হাসান, আফজাল হোসেন জমাদ্দার, রাসেল ফকির, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামাদ হোসেন ফকির, মতিয়ার রহমান বাচ্চু, শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তালুকদার মধু, মঞ্জুরুল করিম এনায়েত, শরণখোলা উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী সাগর আক্তার, সাধারণ সম্পাদক ইভা জামান, সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহাগ, ছাত্রদল নেতা মেহেদী সুমন।

পরে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com