1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ঢাকার পরিবেশ দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকতে পারে

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : আজ দুপুর পর্যন্ত রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকার পরিবেশ কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকালের চেয়ে কুয়াশার পরিমাণ কমে আসবে। এলাকাভেদে দুপুরের আগেই মিলতে পারে সূর্যের দেখা।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলামের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশজুড়ে কুয়াশার প্রাদুর্ভাব কমতে আরও দুই দিন সময় লাগতে পারে। তবে গতকালের তুলনায় আজ ঢাকায় কম কুয়াশা পড়েছে। কিন্তু আশপাশের নদীবাহিকায় অবস্থিত বিভিন্ন অঞ্চলে কুয়াশার পরিমাণ বেশি। এগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হতে অঞ্চলভেদে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এর আগেই ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে।

তিনি আরও বলেন, গতকালের মতো আজও উত্তরাঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। ফলেই সেসব এলাকায় সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। যার কারণে শীতের অনুভূতি খানিকটা বেশি। এরমধ্যে পঞ্চগড় ও সিরাজগঞ্জ জেলায় যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল সেটি চলমান রয়েছে।

অন্যদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। ফলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এসময়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া, সারাদেশে আজ দিবাগত রাতে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com