1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বান্দরবানে ডাকাতচক্রের মূল হোতাসহ ৭ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বান্দরবান : বান্দরবানে বিভিন্ন স্থানে ডাকাতচক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মোটর সাইকেল, ৫টি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল ষ্টিক উদ্ধার করা হয়।

রবিবার (২৬ জানু) দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার। গ্রেফতারকৃত সদস্যরা হলেন- খায়রুল আমিন প্র: গুরামনি (২১), জাহিদুল ইসলাম মানিক (২২), মো: সালাউদ্দিন (২৫), মো: দিদার (২৫), হাবিবুর রহমান প্রকাশ গুটি (২০), আনোয়ার হোসেন (২৫), আবু শরীফ (২২)। তারা সকলেই বান্দরবান জেলার লামা ও কক্সবাজার জেলার চকরিয়া এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলন পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বলেন, গত ৪ জানুয়ারী ইফসা এনজিও কর্মীকে থামিয়ে ডাকাত দলের সদস্যরা নগদ টাকা, মোবাইল ফোনসহ মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। সে অভিযোগে প্রক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথক জায়গা থেকে চকরিয়া লোহাগাড়াসহ আশপাশের এলাকায় মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার আরও বলেন, বান্দরবানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com