1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

অভিযানে গেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নাক ফাটালো হামলাকারীরা

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে যাওয়ার সময় হামলা হয়েছে। হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী আহত হয়েছেন।

আজ রোববার দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত কর্মকর্তা শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী জানান, চকবাজারের ইসলামবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশসহ তারা অভিযান চালিয়ে পলিথিন জব্দ করে কারখানাটি সিলগালা করে দেন। কাজ শেষে সেখান থেকে পায়ে হেঁটে মূল সড়কে যাওয়ার সময় পলিথিন ব্যবসায়ীদের লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় শওকত আলী নামে আমাদের এক কর্মকর্তা আহত হন। তিনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) হিসেবে কর্মরত। এসময় তারা ট্রাকটিকে ভাঙচুর চালিয়ে জব্দকৃত মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় শওকত আলীর মাথায় ও নাকে আঘাত লাগে।

এ ঘটনায় ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ইসলামবাগে হামলায় পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা নাকে ও মাথায় আঘাত নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com