1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের জেল, সরঞ্জাম ধ্বংস

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোস্তফা নামে এক বালু শ্রমিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মোস্তফা আন্ধারুপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উজেলার বাতকুচি-পলাশিকুড়া এলাকায় চেল্লাখালী নদী তীরবর্তী এলাকায় এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানকালে শ্যালুচালিত ৮টি মিনি ড্রেজার, ৪টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। স্থানীয় বন বিভাগের সহযোগিতায় পরিচালিত অভিযানে অভিযানে রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে পশ্চিম সমশ্চুড়া কালিস্থান ও রঞ্জণা ঝর্ণা এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়। অভিযানে ৩টি মিনি ড্রেজার ও ৪টি স্থাপনা ধ্বংসসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

৫ আগস্ট পরবতর্তী সময়ে উপজেলার নদীসমূহ ছাড়াও বিভিন্ন ঝর্ণা, পাহাড়ি ঝিরি ও পাহাড়ের উপত্যকা খুঁড়ে চলছে বালু ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণহীন লুটপাট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com