1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের জেল, ২০ টাওয়ার ও সরঞ্জাম ধ্বংস

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনে জড়িত তিনজনকে আটক করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ (২৬ জানুয়ারি রোববার) বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলার গোবিন্দনগর ঘোনাপাড়া ও গোবিন্দনগর ছয়আনী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিতরা হলো- গোবিন্দনগর গ্রামের আবু ইসহাক (২১), বাবু (২২) ও তানভীর মাহতাব ঝিনুক (২১)। রাতেই দণ্ডিতদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত ২০টি টাওয়ার বা স্থাপনা এবং অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com