1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে খোরশেদ নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে ওই গ্রামের শরিফুলের একমাত্র শিশু ছেলে খোরশেদ অন্য শিশুদের সাথে বাড়ির বাইরে খেলছিল। খেলাচ্ছলে কোন একে সময় খেলার সাথীদের অজান্তে সে পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। প্রায় ঘণ্টাখানেক পাড় হওয়ার পর শিশুটির মা ও স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে খোরশেদের পায়ের জুতা ভাসতে দেখে। এসময় পুকুরে তল্লাসী চালিয়ে পানিতে ডুবন্ত অবস্থায় মৃত খোরশেদ এর লাশ শনাক্ত করা হয়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com