1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

শেরপুরের ৩টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুরের ৩টি সংসদীয় আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থীতা বাছাই করে গতকাল (৪ ফেব্রুয়ারী) রাতে শেরপুর জেলা জামায়াতের প্রচার বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

দল ঘোষিত প্রার্থীরা হলেন- শেরপুর সদর-১ আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল।

এ বিষয়ে মঙ্গলবার রাতে শেরপুর জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় নিয়মিত কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংসদীয় তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং কেন্দ্রের নির্দেশনার আলোকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার কথা বলেন।

এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জামায়াতের প্রার্থীদের নাম আগে ঘোষণা করায় জনসাধারণ ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com