1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্রমিক সংগঠনের নির্বাচনের দাবীতে নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাঙ্কলড়ি ও কভার্ড ভ্যান চালক ইউনিয়ন (৩২৭৭) এর পোড়াগাঁও উপ-কমিটির নির্বাচন দাবী করে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। সোমবার (১ জুন) দুপুরে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা ব্রিজপাড়ে শান্তির মোড় এলাকায় এ সংবাদ সম্মেলন করা হয়।
সংগঠনের পক্ষে নির্বাচন উপলক্ষে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষে দাবী তোলে ধরে বক্তব্য রাখেন- সংগঠনটির নালিতাবাড়ী উপ-কমিটির সভাপতি আনোয়ারুল মঞ্জিল, পোড়াগাঁও উপ-কমিটির প্রতিষ্ঠাকালীণ নেতা উকিল মিয়া, এরশাদ মিয়া, আনসারুল ইসলাম ও শফিউদ্দিন। এসময় অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও নির্বাচনের পক্ষে থাকা শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৪ মার্চ মধুটিলা ইকোপার্কে সংগঠনটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত শ্রমিকদের জোরালো দাবীর প্রেক্ষিতে নির্বাচন ঘোষণা দিয়ে পুরনো কমিটি ভেঙ্গে ১৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন জেলা কমিটির সভাপতি আরিফ রেজা। পরবর্তীতে ওই কমিটির সদস্যদের না জানিয়ে, ভোটার তালিকা হালনাগাদ না করে এবং কোনপ্রকার নির্বাচনী তফসীল ঘোষণা না করে গোপনে সম্প্রতি পকেট কমিটি প্রকাশ করা হয়।
এ কমিটি সংগঠনের সংবিধান বহির্ভূত দাবী করে তারা আরও অভিযোগ করে বলেন, কোন পরিস্থিতির কারণে প্যানেল করে কমিটি তৈরি করতে গেলেও শ্রমিকদের উপস্থিতিতে তাদের মতামত নিয়ে প্রকাশ্যে ঘোষণা দিতে হয়। এক্ষেত্রে কোন নীতিমালাই অনুসরণ করা হয়নি। ফলে ঘোষিত এ পকেট কমিটি অবৈধ। আমরা এ কমিটি মানি না। পোড়াগাঁও উপ-কমিটির ৩৫২ জনের মতো সদস্য থাকলেও প্রায় তিনশ শ্রমিক এ কমিটির পক্ষে নন এবং এ সিদ্ধান্ত মানতে রাজী নন। এসময় তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত কমিটির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com