1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় এসএসসি পরীক্ষায় নম্রতা মুনের সেরা সাফল্য

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সনে এসএসসি পরীক্ষায় নম্রতা মুন বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। মুন সাংবাদিক মিলন কর্মকার রাজুর ভাগনী ও অর্চনা রানী ও উত্তমদে দম্পতির একমাত্র কন্যা। সে একই বিদ্যালয় থেকে জেএসসি এবং মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছিলো। মুন এ সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বড় হয়ে সে পাইলট হতে চায়।
খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন জানান, মুন অত্যন্ত মেধাবী ছাত্রী। শুধু লেখাপড়া না, বিদ্যালয়ে অনুষ্ঠিত যেকোন অনুষ্ঠানে সে মেধার পরিচয় দিয়ে বিজয়ী হয়েছে। মুনের ভবিষ্যৎ আরো উজ্জল হোক বলে কামনা করেন।
উল্লেখ্য, এ বছর ২০২০ সনে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯২ দশমিক ৩৮ ভাগ। জিপিএ- ৫ পেয়েছে ১৬ শিক্ষার্থী। এছাড়াও খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৮৪ জন। পাসের হার ৯৫ দশমিক ৮৩ ভাগ। জিপিএ- ৫ পেয়েছে ৩৯ শিক্ষার্থী।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com