1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার পিয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। সোমবার (১ জুন) গভীর রাতে দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই নারী মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের আবদুল আলী হাওলাদারের স্ত্রী।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ তার নিজ বাড়িতে কোভিড-১৯ প্রটোকলে মেনেই দাফন করা হয়েছে। ওই নারী তার মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাই মেয়ে জামাইর বাড়িসহ সেরাজপুর গ্রামের চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার জানান, মৃত ওই নারী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। রবিবার করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সোমবার রাতে তার মৃত্যু হয়।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com