1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা বললেন প্রধানমন্ত্রী নাগরপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস! তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার ১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত উত্তর–পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না: আইনমন্ত্রী

দেশব্যাপী বিক্ষোভের ডাক দিলো জামায়াত

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে দলটির পক্ষ থেকে নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, আগামীকাল ১৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা মহানগরীসহ দেশের সকল মহানগরী এবং সকল জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এদিন বিকেল ৪টায় পল্টন মোড়ে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসাসেবাও দেওয়া হয়নি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এ টি এম আজহারুল ইসলাম স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ৯ দিন পার হলেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেপ্তার এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছু নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনও আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক।

এমন পরিস্থিতিতে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করার লক্ষ্যে সারাদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সর্বোতভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com