1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

গাজায় ‘রেডিমেড ঘর’ পাঠাচ্ছে জর্ডান

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ বহরের সঙ্গে এবার রেডিমেড ঘর পাঠানো শুরু করছে জর্ডান। রাষ্ট্র পরিচালিত সংস্থা হাশেমি চ্যারিটি অর্গানাইজেশন এসব ঘর পাঠাচ্ছে।

সংস্থাটি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে গাজায় পাঠানোর জন্য প্রস্তুত রেডিমেট ঘর দেখানো হয়েছে। এতে বোঝা যায়, সশস্ত্র বাহিনীর সহযোগিতায় দেশটি গাজা উপত্যকায় তাদের ত্রাণ কার্যক্রম ব্যাপকভাবে শুরু করেছে।

কয়েকদিন আগে ইসরায়েলি আগ্রাসনে গাজার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি হারানো বাস্তুচ্যুতদের জন্য তাঁবু পাঠিয়েছিল সংস্থাটি।

এর সেক্রেটারি জেনারেল হুসেইন শিবলি জানান, গাজায় মানবিক প্রচেষ্টাকে আরও জোরালো করতে ঘর পাঠানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি অবকাঠামো শক্তিশালীকরণসহ আরও সহায়তা প্রদানের লক্ষ্যে একটি বর্ধিত পরিকল্পনার অংশ মাত্র।

তিনি বলেন, আমরা তাদের দুর্ভোগ লাঘবে দ্রুত এবং কার্যকর সমাধান সরবরাহ করতে চাই। গাজায় আমাদের ভাইদের দুর্ভোগ লাঘবে সম্ভাব্য সব ধরণের সহায়তা পাঠাতে চাই।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রাজা দ্বিতীয় আবদুল্লাহর নেতৃত্বে ফিলিস্তিনিদের সমর্থনে জর্ডান গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রেখেছে। সংকটের শুরু থেকে জর্ডান চিকিৎসা এবং ত্রাণ সহায়তা বন্ধ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com