1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৩৭ জনের, শনাক্ত ২৬৯৫

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুন, ২০২০

ঢাকা : মহামারি করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৬ জনে।

এ সময়ে নতুন করে আরও ২৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ হাজার ১৪০ জনে।

বুধবার (৩ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশের ৫০টি ল‌্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।  এ সময়ে ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩ জনের।

তিনি বলেন, দেশের ৫০টি ল‌্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।  এ সময়ে ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩ জনের। শনাক্তের হার ২১ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।

নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ, নারী ৯ জন।  ১৯ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১৩ জন,  সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের দুইজন এবং খুলনা বিভাগের একজন।

বয়সের তথ্য বিশ্লেষণ তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪জন মারা গেছেন।  শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৫ শতাংশ। হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাসায় মারা গেছেন ৫ জন। আর মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন নেওয়া হয়েছে ৩৯৫ জনকে।  বর্তমানে আইসোলেশনে আছেন ৬ হাজার ৪৯৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com