1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড

বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্যে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি)।

এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল বিশ্বের কোটি কোটি মানুষের কাছে আনন্দ, আবেগ ও উৎসবের উপলক্ষ। বাংলাদেশেও প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে অনেকেই বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করেন। তবে সাম্প্রতিক সময়ে পতাকা টানাতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।

তিনি বলেন, বৈদ্যুতিক খুঁটি, উঁচু ভবন কিংবা ঝুঁকিপূর্ণ স্থানে উঠে পতাকা উত্তোলনের সময় অনেকে আহত হচ্ছেন, এমনকি প্রাণও হারাচ্ছেন। একটি খেলার আনন্দ কোনো পরিবারের জন্য শোকের কারণ হতে পারে না।

মু. গোলাম কিবরিয়া ফুটবলপ্রেমী তরুণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আবেগ ও ভালোবাসার প্রকাশ যেন কখনোই নিজের জীবন ও নিরাপত্তার ঝুঁকির কারণ না হয়। পতাকা উত্তোলনের ক্ষেত্রে নিরাপদ পদ্ধতি অনুসরণ, ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলা এবং অন্যদের সচেতন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দায়িত্বশীলতা, সচেতনতা ও মানবিকতার সঙ্গে বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে হবে। খেলার প্রতি ভালোবাসার পাশাপাশি জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com