1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড

শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দেশে শিল্পকারখানা তৈরি করতে চাই। এ অঞ্চলে শিল্পকারখানা নির্মাণের জন্য আগামী দু-এক মাসের মধ্যেই চীনের প্রতিনিধি আসবে। সব সময় মনে রাখতে হবে, আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।

শুক্রবার (১২ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।

মির্জা ফখরুল বলেন, ‘কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে উন্নত হয়েছে, তা তাদের নিজেদের চেষ্টায় হয়েছে। তারা তাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে এবং আরও বেশি করে কাজ করে উন্নত হয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উন্নয়নে কাজ করতে চান এরজন্য তিনি শিশুদের আরও বেশি শিক্ষিত করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্কুলের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের সম্পদ হয়ে উঠতে পারে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, চলতি বছরের জুলাই বা আগস্ট মাসের মধ্যেই এখানে চীনা প্রতিনিধিদল আসবে।’

অনুষ্ঠান শেষে অতিথিরা ঠাকুরগাঁও পৌর শহরের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com