1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২৬

শ্রীবরদী, শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার সীমান্তবর্তী মালাকোচা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা আইনগত প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com