1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ইফতার বিতরণের জন্য দেশে ফেরার ফ্লাইট বিলম্বিত করলেন মার্কিন অভিনেতা!

  • আপডেট টাইম :: রবিবার, ২ মার্চ, ২০২৫

রমজানের প্রথম দিন দুবাইয়ে ইফতারের প্যাকেট বিতরণ করতে দেশে ফেরার ফ্লাইট বিলম্বিত করলেন মার্কিন অভিনেতা টেরি ক্রুজ।

খালিজ টাইমস জানিয়েছে, এই আমেরিকান অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক শনিবার (১ মার্চ) দুবাইয়ের একটি শ্রম শিবিরে ‘দ্য গিভিং ফ্যামিলি’ আয়োজিত ইফতার প্যাক করতে ব্যস্ত সময় পার করেন।

887দুবাইয়ের একটি শ্রম শিবিরে ইফতারের আয়োজন চলছে। ছবি: সংগৃহীত

‘দ্য গিভিং ফ্যামিলি’র সহ-প্রতিষ্ঠাতা জেহরা রিজভি বলেন, ১ মার্চ এই অভিনেতার যখন ফ্লাইট ধরার কথা ছিল, তখন আমরা তাকে আমাদের ইফতারের উদ্যোগের কথা জানাই। তখন তিনি দেশে ফিরে যেতে বিলম্ব করেন। তিনি প্রায় দেড় ঘণ্টা ধরে আমাদের ইফতারের বাক্স প্যাক করতে সহায়তা করেন। তিনি সময় নিয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিচিত হন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি সত্যিই খুব মিষ্টি।

২০১৭ সালে শ্রমিকদের মধ্যে খাবার বিতরণের একটি ছোট উদ্যোগ হিসাবে শুরু হওয়া ‘দ্য গিভিং ফ্যামিলি’ একটি বিস্তৃত ইফতার খাবার বিতরণ আন্দোলনে পরিণত হয়েছে। শত শত লোক প্রতি রমজানে খাবার বিতরণ করতে স্বেচ্ছাসেবী হয়।

ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান ফাদি মুসালেত, কানাডিয়ান জেহরা রিজভি এবং আলজেরিয়ান ব্রিটিশ সাবরিনা রাবি এই প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা। এই বছর কমপক্ষে অর্ধ মিলিয়ন প্যাকেট খাবার বিতরণ করার লক্ষ্য নিয়েছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com