1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

ইত্যাদির নতুন পর্ব হচ্ছে লক্ষ্মীপুর জেলা নিয়ে

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের সম্ভাবনা তুলে ধরে নির্মিত এ পর্বটি আগামী ৩১ জুলাই (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

আয়োজক সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবাহী নবীন কিশোর উচ্চবিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে এ পর্বের ধারণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হন। ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক উপস্থিত হওয়ায় অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এবারের পর্বে থাকছে লক্ষ্মীপুরের শিল্পী তানজিনা রুমা এবং ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুলের কণ্ঠে বিশেষ গান।

পাশাপাশি জেলার ইতিহাস-ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটি পরিচিতিমূলক নৃত্যগীতও পরিবেশিত হবে।

দর্শক পর্বে লক্ষ্মীপুরকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শক বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে অভিনয়ে অংশ নেন।

অনুষ্ঠানে থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী ও লক্ষ্মীপুরের কৃতী সন্তান নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার। এতে তিনি এভারেস্ট অভিযানের অভিজ্ঞতা এবং ‘ইত্যাদি’ নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন।

এ ছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য, গুরুত্বপূর্ণ স্থাপনা, সয়াবিন চাষ, নারিকেল-সুপারির সমারোহ, একটি ব্যতিক্রমী প্রাথমিক বিদ্যালয় এবং নদীভাঙনে নিঃস্ব এক মাঝির জীবনসংগ্রাম নিয়ে একাধিক তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন থাকছে অনুষ্ঠানে।

বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হবে বিশ্বের অন্যতম দর্শনীয় উপকূলীয় সড়ক গ্রেট ওশান রোড।

অনুষ্ঠানের নিয়মিত আয়োজন কাশেম টিভি, চিঠিপত্র এবং সমসাময়িক নানা অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে এ পর্বে।

সব সময়ের মতো এবারের পর্বও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com