1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

কাকে বিয়ে করছেন পূজা চেরি?

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু করে নায়িকা হিসেবে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় অনেকটাই অনিয়মিত এই অভিনেত্রী।

সর্বশেষ ‘দম’ সিনেমায় দেখা গেছে তাকে। এরপর নতুন কোনো সিনেমায় পূজাকে নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি।

এরই মধ্যে শোবিজে গুঞ্জন উঠেছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পূজা চেরি। এমনকি এরই মধ্যে বিয়েও করে ফেলেছেন এমন কথাও ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী।

জানা গেছে, দেশে নামকরা এক ব্যবসায়ী বিয়ে করেছেন পূজা। বিয়ের গুঞ্জনের সত্যতা জানতে পূজা চেরির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বিয়ের খবরটি সত্যি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে দেখা যায়নি তাকে। তাই নতুন করে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন এই অভিনেত্রী।

অন্যদিকে অভিনয়ে ব্যস্ততা কম থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব রয়েছেন পূজা। নিয়মিতই নিজের ছবি ও বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই নায়িকা। তার সাম্প্রতিক একটি পোস্টও নতুন করে তৈরি করেছে কৌতূহল।

ফেসবুকে নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টারের সঙ্গে ছবি প্রকাশ করেছেন পূজা চেরি। সেখানে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি তুলে ধরে তিনি লিখেছেন, ‘এগুলো শুধু দেয়ালে টাঙানো পোস্টার নয় এগুলো আমার যাত্রার অংশ, আমার নিষ্ঠা, সংগ্রাম আর এই কাজের প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি! প্রতিটি চরিত্র আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি সিনেমা আমাকে আরও শক্ত করেছে। তবে বলুন তো, কোনটি এখানে নেই অনুমান করতে পারেন?’

পূজার এই কথাগুলো ঘিরেও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে ‘কোনটি এখানে নেই’ তার এই প্রশ্নের পর অনেকেই ধারণা করছেন, হয়তো নতুন কোনো সিনেমা কিংবা জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

তবে পূজার পোস্টে নির্দিষ্ট করে কোনো নতুন সিনেমা, বিয়ে কিংবা ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি। ফলে তার পোস্টকে ঘিরে তৈরি হওয়া নানা আলোচনা এখনো অনুমাননির্ভর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com