1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নালিতাবাড়ীতে ফুটবল প্রতিযোগিতা মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মাবলম্বীরা

অবৈধ প্রবাসী ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
প্রবাসের ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে দেশটি। এদিকে বাংলাদেশ সরকার চায়, কোনোভাবেই দেশের নাগরিকক যেন অসম্মানিত না হন। বাংলাদেশি নাগরিকদের যেন অসম্মানজনকভাবে ফেরত পাঠানো না হয়, সে বিষয়ে দেশটিকে অনুরোধ করা হয়েছে।

সরকার সম্মানের সঙ্গে অবৈধ প্রবাসীদের ফিরিয়ে আনার বিষয়ে প্রস্তুতি নিয়েছে। তবে যুক্তরাষ্ট্রে কতজন অবৈধ বাংলাদেশি রয়েছেন, তা এখনো জানায়নি দেশটি।

নির্বাচন জয়ী হলে বিশ্বের সব দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠাবেন, নির্বাচনের আগেই এমন ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে অনুযায়ী অন্যান্য দেশের মতো অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাচ্ছে দেশটি। এ লক্ষ্যে ইতোমধ্যেই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বৈঠকে যোগ দেন। বৈঠক সূত্র জানায়, অবৈধ বাংলাদেশিদের গ্রহণ করার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তাদের যাতে দেশে ফিরতে কোনো সমস্যা না হয় সেদিকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ। বাংলাদেশ নিজ দেশের নাগরিকদের নিতে রাজি। ভারতীয়দের মতো হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয়, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com