1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

রোজা রেখে ইফতার আয়োজনে থালাপতি বিজয়, অভিনেতাকে ঘিরে প্রশ্ন

  • আপডেট টাইম :: রবিবার, ৯ মার্চ, ২০২৫

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় এখন শুধুমাত্র অভিনেতা নন। তিনি রাজনীতিতেও পা রেখেছেন। সিনেমার পর্দা থেকে বিদায় নিয়ে সমাজে মানুষের জন্য কাজ করতে চান তিনি, আর সেই লক্ষ্যে গঠন করেছেন একটি রাজনৈতিক দল।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, শুক্রবার (৭ মার্চ) চেন্নাইয়ে অনুষ্ঠিত হয় রমজান উপলক্ষে বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে আয়োজিত এক বিশাল ইফতার পার্টি। বিশেষ এই আয়োজনে পুরোপুরি ইসলামী পোশাকে উপস্থিত হন থালাপতি বিজয়। সাদা পোশাক ও টুপি পরে করে অনুষ্ঠানে অংশ নেন তিনি, এবং মোনাজাতেও অংশগ্রহণ করেন।

ইফতারের আয়োজনে উপস্থিত ছিলেন রাজনীতি ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা, পাশাপাশি চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামও আমন্ত্রিত ছিলেন। তিন হাজার মানুষের এই ইফতার আয়োজনে বিজয় ছিলেন অত্যন্ত বিনয়ী এবং সবাইকে তার উপস্থিতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন।

বিজয় সেদিন রোজা রেখেছিলেন এবং ইফতারের আগমুহূর্তে মোনাজাতও করেছিলেন। এই আয়োজনের একটি ভিডিও এএনআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করলে, সেটি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

বিজয় সেদিন রোজা রেখেছিলেন এবং ইফতারের আগমুহূর্তে মোনাজাতও করেছিলেন। এই আয়োজনের একটি ভিডিও এএনআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করলে, সেটি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

এছাড়া, জানা গেছে যে, বিজয় সেদিন রোজা রেখেছিলেন এবং ইফতারের আগমুহূর্তে মোনাজাতও করেছিলেন। এই আয়োজনের একটি ভিডিও এএনআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করলে, সেটি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই তার উদ্যোগের প্রশংসা করেছেন, তবে কিছু সমালোচনাও উঠেছে।

প্রসঙ্গত, আগামী ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) অংশ নিতে পারে, এবং বিজয় এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com