1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা আশঙ্কাজনক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুন, ২০২০

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।  তার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৫ জুন) সকালে তার ব্রেন স্ট্রোক হয়। শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এখন তার অস্ত্রোপচার চলছে।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বলেন, করোনা থেকে বাবার অবস্থা উন্নতির দিকে যাচ্ছিল। আজ সকালে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়েছে। এখন অপারেশন চলছে। তিনি তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে সোমবার দুপুরে নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।  পরে পরীক্ষার ফল পজিটিভ আসে।

শুক্রবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার কথা থাকলেও অবস্থা অবনতির দিকে যাওয়ায় নেওয়া হয়নি বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com